১ আগস্ট ২০২৩
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাদবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শাকিল মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত বিন কুতুবের নির্দেশনায় উপজেলার বেজুরা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা ও একটি গাড়ি জব্দ করা হয়। শাকিল মিয়া জেলার আশুগঞ্জ গ্রামের হেফজু মিয়ার ছেলে
সহকারী কমিশনার( ভূমি) মো: রাহাত বিন কুতুব অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবপুরে উপজেলার বেজুরা ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী শাকিল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি গাড়ি জব্দ করেন।