৩১ জুলাই ২০২৩


সিলেট আদালতে গাঁজাসহ আসামী আটক

শেয়ার করুন

কোর্ট প্রতিবেদক : সিলেটে আদালতের এজলাসের প্রবেশমুখে এক আসামীর নিকট থেকে মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। রোববার (৩০ জুলাই) দুপুরে সিলেটের মহানগর ম্যাজিষ্টেট আদালত-১ এ এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোর্ট পুলিশের ওসি সনজিৎ দাস।

তিনি বলেন, রোববার দুপুরে আদালতে বিচারকাজ শুরুর পূর্বে আসামী মিনহাজুল ইসলাম (২৮) কে তল্লাশীকালে তার নিকট থেকে দুই পুরিয়া গাজা জব্দ করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

আসামী মিনহাজুল ইসলাম সিলেটের কোতোয়ালী থানাধীন শেখঘাট এলাকার মৃত আমিরুল ইসলামের পুত্র।
তার বিরুদ্ধে ছিনতাই মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং সিলেট রেপিড একশন ব্যাটেলিয়ন-৯ দুইবার তাকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে । কোর্ট পুলিশের ওসি সনজিৎ দাস আরো জানান, আসামী মিনহাজকে আটক করে গাজা জব্দের ঘটনায় পৃথক মামলা হয়েছে।

শেয়ার করুন