৩১ জুলাই ২০২৩
বিএনপির স’মাবেশকে কেন্দ্র করে পুলিশের সতর্ক অবস্থান – ছবি : সুহেল আহমেদ
নিজস্ব প্রতিবেদক : ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ হামলা করেছে দাবি করে দেশব্যাপী জনসমাবেশ ডাক দিয়েছে বিএনপি। এই পেক্ষাপটে সিলেট নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে আয়োজিত হচ্ছে জনসমাবেশে। সোমবার বিকেল তিনটার পর থেকে সমাবেশ খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। এদিকে বিএনপির এই কর্মসূচিকে ঘিরে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থান নিয়েছে।

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ বলেন, ‘আমাদের সমাবেশ বেলা তিনটার দিকে শুরু হয়েছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। আমরা পুলিশকে আজকের কর্মসূচি সম্পর্কে অবহিত করেছি। আশাকরছি শান্তিপূর্ণভাবে আমাদের জনসমাবেশ সম্পন্ন হবে।’

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি ও ক্ষমতাসীনরা হামলা করেছে দাবি করে দেশব্যাপী জনসমাবেশ ডাকে বিএনপি। এই পেক্ষাপটে সিলেট জেলা ও মহানগর বিএনপি জনসমাবেশ করছে।