৩১ জুলাই ২০২৩
নিজেস্ব প্রতিবেদক : সিলেট নগরীর লাক্কাতুরা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আতাউর রহমান (৩৮)। তিনি তিনি নগরীর কুয়ারপার এলাকার জিতু মিয়ার ছেলে। তারা কুয়ারপার এলাকায় সিকান্দার মিয়ার বাসার ভাড়াটিয়া থাকেন। সোমবার সকাল ৮টার দিকে নগরীর বিমানবন্দর থানার লাক্কাতুরা সবুজ সংঘ গলিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সকালে বাসা থেকে বের হয়ে লাক্কাতুরা সবুজ সংঘ এর গলিতে যাওয়া মাত্র আতাউর রহমানকে কিছু অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিমানবন্দর থানার এসআই আসলাম আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।