২৮ জুলাই ২০২৩


বাংলাদেশ থেকে শান্তিরক্ষী মিশনে লোক নেওয়া বন্ধে টাকা খরচ করা হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সফলতা দেখে কিছু লোক সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতেছে। একইসঙ্গে প্রশাসনকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে না নিতে টাকা খরচ করছে। সরকারের সফলতা দেখে কোনও লোক পছন্দ নাও করতে পারে- এটা তার একান্ত ব্যক্তিগত। কিন্তু এর মানে এই নয় যে সে দেশের ক্ষতি করবে। অথচ তারা সরকারের ক্ষতি করতে দেশের ক্ষতি করছে।

শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলায় গরিবদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নেওয়া বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। তাই দেশের স্বার্থে সব অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

শেয়ার করুন