১৮ মার্চ ২০১৮


আইফোনে ব্যক্তিগত ছবি-ভিডিও লুকিয়ে রাখতে চান?

শেয়ার করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনের গ্যালারিতে যদি ব্যক্তিগত ছবি থাকে প্রাইভেট ছবি থাকে তবে আপনার গ্যালারির ছবি অন্য কাউকে দেখতে দিলে একটু বুক ধড়ফড় তো করেই। কিন্তু আইএসও’র ফটোজ অ্যাপে রয়েছে এমন এক ফিচার যার মাধ্যমে আপনি লুকিয়ে করতে পারবেন সিলেক্টেড ছবি ও ভিডিও। ফলে এর পরে আপনি যদি অন্য কারও হাতে আপনার ফোন তুলে দেন আপনার ঘুরতে যাওয়ার ছবির স্লাইড শো দেখানোর জন্য তাহলে আর চিন্তা করতে হবে না আপনাকে।

কনটেন্ট সিলেক্ট করুন

ফটোজ অ্যাপ ওপেন করে যে ফটোগুলি হাইড করতে চান সেগুলি সিলেক্ট করুন। আপনি সিলেক্ট করতে পারেন একটি বা একাধিক ফটো বা ভিডিও।

কীভাবে হাইড করবেন?

সবকটি ছবি ও ভিডিও সিলেক্ট করলে বটম লিস্ট সোয়াইপ করলে আপনি খুঁজে পাবেন হাইড বাটন। হাইড বাটনে ট্যাপ করলে হাইড হয়ে যাবে আপনার সিলেক্ট করা ফটো, ভিডিও বা দুই।

ছবি তোলার সঙ্গেসঙ্গেই ক্যামেরা অ্যাপ থেকেও আপনি হাইড করতে পারবেন সেই ছবি বা ভিডিও। এর জন্য আপনাকে ক্যামেরা অ্যাপে ফটোজ শর্টকাটে ক্লিক করতে হবে। তবে শেয়ার শিট অ্যাকসেস করতে গেলে আপনাকে আনলক করতে হবে ডিভাইস।

আনহাইড করা

এবার এই হিডেন ছবিগুলি সিলেক্ট করে আআনহাইড অপশান সিলেক্ট করলেই আনহাইড হয়ে যাবে ছবিগুলো।

(আজকের সিলেট/১৮ মার্চ/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন