২৪ জুলাই ২০২৩


সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতা মিনহাজের পাশে বিএনপির নেতৃবৃন্দ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবদল নেতা মিনহাজ উদ্দিন একটি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী’রা।

সোমবার জালালাবাদ রাগীব রাবেয়া হাসপাতালে চিকিৎসাধীন যুবদল নেতা মিনহাজ উদ্দিন’কে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপালে যান সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান।

এসময় তার সাথে ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মো: নাজিম উদ্দিন, জেলা যুবদল নেতা হারুনুর রশীদ হারুন, ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা শফিক মিয়া, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সদস আনোয়ার হোসেন শাহান, ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমাম ফেরদৌস ডালিম, যুবদল নেতা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল আলিম, জসিম উদ্দিন সুলতান, ছাত্রদলনেতা গিয়াছ রানা প্রমুখ।

শেয়ার করুন