২২ জুলাই ২০২৩


শাবিপ্রবির নির্মাণাধীন বহুতল ভবনের ৯ তলা থেকে পড়ে শ্রমিক নিহত

শেয়ার করুন

শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের বর্ধিতাংশের নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে আরিফুল ইসলাম (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে এঘটনা ঘটে। নিহত আরিফুল কুড়িগ্রাম সদর উপজেলার জাফর বিডা গ্রামের মো. মাহাবুলের ছেলে।

জানা যায়, শাবিপ্রবি ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের বর্ধিতাংশের নির্মাণাধীন বহুতল ভবনটির ৯তলার পশ্চিম পাশে দেয়ালের কার্নিশে কাজ করছিলেন আরিফুল। খাজের মদ্যে হঠাৎ সেখান থেকে মাটিতে পড়ে যায় সে। পঞ্চম তলার থাকায় টিনের ছাউনিতে প্রথমে ধাক্কা লেগে তা ভেদ করে মাটিতে পড়ে যায় সে৷ এসময় তার মুখে গুরুতর আঘাত লাগে। এরপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে যান ঠিকদারসহ অন্যরা৷

বেলা সোয়া ১০টার দিকে সেখান থেকে হঠাৎ করে মাটিতে পড়ে যায় সে। পঞ্চম তলার থাকায় টিনের ছাউনিতে প্রথমে ধাক্কা লেগে তা ভেদ করে মাটিতে পড়ে যায় সে৷ এসময় তার মুখে গুরুতর আঘাত লাগে। এরপর সিএনজিযোগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলজে হাসপাতালে নিয়ে যান ঠিকদারসহ অন্যরা৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জালালবাদ থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে৷ ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন