২১ জুলাই ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলাধীন লক্ষীপুর ইউনিয়ন শাখার ২০২৩-২৪ সেশনের কাউন্সিল সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) বাদ জুম’য়া রসরাই হযরত শাহ্জালাল রহ দারুসুন্নাহ হিঃ কোঃ দাখিল মাদ্রাসার হলরুম অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা শাখার সভাপতি শাহ্ মাশুক নাঈম, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাফিজ ফয়ছল আহমদ ।
রসরাই হযরত শাহ্জালাল (রহঃ) দারুসুন্নাহ হিঃ কোঃ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার পশ্চিম উপজেলা তালামীযের সাবেক সভাপতি হাফিজ মইনুল ইসলাম, বিশেষ অতিথি বরকত নগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আল-আমীন মামুন।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ হুসাইন আহমদকে সভাপতি,নাজমুল সাধারণ সম্পাদক ও বিল্লাল আহমেদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ সভাপতি হাফিজ জিয়াউর রহমান, জুবায়ের আহমদ, সহ সাধারণ সম্পাদক রায়হান আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন,প্রচার সম্পাদক বদরুল আমীন, সহ-প্রচার সম্পাদক হাফিজুর রহমান,
অর্থ সম্পাদক রিমন আহমদ, অফিস সম্পাদক ফখর উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক আতিকুর রহমান সহ-প্রশিক্ষণ সম্পাদক নূর আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুব আলম, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাঈম আহমদ তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসকর আলী সদস্য- নরুল ইসলাম, নাজমুল ইসলাম,জিহান আহমদ, হাবিবুর রহমান, মাহিন আহমদ,রাজি আহমদ, নাহিদ আহমদ।