২১ জুলাই ২০২৩


টাঙ্গুয়ার হাওরে বিদ্যুৎস্পৃষ্টে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ হওয়ার ১৪ ঘন্টা পর পর্যটক জামিরুল ইসলাম (৪৫) এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের পশ্চিম পাশে মাতিয়ান হাওরে তার লাশ পাওয়া যায়। মৃত জামরুল ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চাঁনপাশা ইউনিয়নের বারই গ্রামের মৃত হারুন উর রশিদের ছেলে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ৮টায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাফিজা পরিবহন নামের ইঞ্জিনের নৌকাটি তরং গ্রামের পাশে পল্লী বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। ওই সময় সবাই মিলে নৌকাটি বিদ্যুতের খুটির কাছ থেকে সরানোর সময় পর্যটক জামরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে হাওরের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনার পরপর স্থানীয় লোকজন নিয়ে রাতভর অনেক খোঁজাখুজির পরও লাশ পাওয়া যায়নি। এ ঘটনায় নৌকার মাঝি শরীফ মিয়াসহ মোট ৩ জন আহত হয়। তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন