১৭ মার্চ ২০১৮


হলি আরবানের প্রকল্প পরিদর্শনে বিশিষ্টজনেরা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড-এর প্রকল্প পরিদর্শন করেছেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

শনিবার সন্ধ্যায় তারা প্রকল্প পরিদর্শনে আসেন। এ সময় হলি আরবানের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড-এর ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মুনতাসির আলী, এমডি আলহাজ্ব দিলওয়ার হোসাইন,মার্কেটিং ডিরেক্টর শাহেদ আহমদ,ডিরেক্টর আরশ আলী, আবুল হোসেন, হেলাল আহমদও আনসার মাহমুদসহ স্থানীয় বিশিষ্ট লোকজন উপস্থিত ছিলেন। পরে এক মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, সিলেট নগরীর এয়ারপোর্ট রোডে বাস্তবায়িত হচ্ছে- হলি আরবান প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড-এর একটি বৃহদাকার একটি প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে ২৩৫টি ফ্ল্যাট।

(আজকের সিলেট/১৭ মার্চ/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন