১৮ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : রাজধানীর মিরপুরের বাংলা কলেজের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এসময় অগ্নিসংযোগ এর ঘটনাও ঘটে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর বাংলা কলেজ গেটের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুর বাংলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। বিএনপির কিছু কর্মী সে সময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেলে আগুন দেয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশা গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ এখনো চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।