১৫ মার্চ ২০১৮


সিলেট শিক্ষাবোর্ডের নয়া চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মুরারিচাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল কুদ্দুছ সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন হয়েছেন।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত এর স্বাক্ষরিত পত্রের প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

প্রফেসর মো. আব্দুল কুদ্দুছ ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে এমসি কলেজ অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব নেন। কলেজ অধ্যক্ষের অনুপস্থিতে বিভিন্ন সময়ে তিনি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন।

সপ্তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ শিক্ষক ১৯৮৮ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৯৩ সালে প্রথম তিনি এমসি কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা প্রফেসর অাব্দুল কুদ্দুছের গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

উল্ল্যেখ্য, এমসি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর মুহা হায়াতুল ইসলাম আকঞ্জি গত ১৮ ডিসেম্বর সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে বদলির অাদেশে অধ্যাপক আব্দুল কুদ্দুছ ৪জানুয়ারি উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

(আজকের সিলেট/১৫ মার্চ/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন