১০ জুলাই ২০২৩
শাহ্ মাশুক নাঈম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই (সহকারী উপ-পরিদর্শক) নির্বাচিত হয়েছেন সুমন চন্দ্র দেব। তিনি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় এএসআই হিসেবে কর্মরত রয়েছেন।
সোমবার সকালে সিলেট রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে সিলেট বিভাগের শ্রেষ্ঠ এএসআই হিসেবে সম্মাননা পত্র ও ক্রেস্ট তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা। এসময় অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রিমা অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম এন্ড অপস)উপস্থিত ছিলেন।
জানা যায়, এপ্রিল হতে জুন/২০২৩ খ্রিস্টাব্দ পর্যন্ত ওয়ারেন্ট তামিলে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই হিসেবে মনোনীত করা হয়েছে। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার এএসআই সুমন চন্দ্র দেব বলেন, পুরস্কার শুধুমাত্র একটি অর্জনই নয়, এটি অনুপ্রেরণার একটি সর্বোত্তম উৎস। পুরস্কার প্রাপ্তি সবসময়ই আনন্দের। এই পুরস্কার আমাকে আমার কাজের প্রতি, সমাজের প্রতি দায়বদ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।আমাকে এই পুরস্কার প্রদান করায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ সহ থানার সকল অফিসার ও সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
ভবিষ্যতে যেন দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রেখে আরও ভালো কাজ করে যেতে পারি সকলের নিকট আশির্বাদ প্রত্যাশী।