৩ জুলাই ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বলেছেন, আওয়ামীলীগ ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশের মানুষকে বোকা বানিয়ে স্বৈরাচারী কায়দায় দেশের রাষ্ট্রক্ষমতা দখল করে আছে। আর এখন তারা এখন তথাকথিত স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশের তরুণ সমাজকে বোকা বানাতে যায়। দেশের তরুণ সমাজ বোকা নয়, তারা আজ জেগে উছেঠে। দেশের সর্বস্থরের মানুষের ন্যায় তরুণ সমাজও এই ফ্যাসিস্ট সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই দেশ বাঁচাতে আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারণ্যের সমাবেশে দলে দলে যোগদান করে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিন। সময় আর বেশী বাকি নেই জনগনের বিজয় অনিবার্য।
সোমবার বিকেলে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফসর খাঁনের সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মাসুম রাজ্জাক রুমেল, আবু আহমদ আনসারি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, আজিজ খান সজীব, ফাহিম আহমদ চৌধুরী, দুলাল আহমদ, মেহেদী হাসান সপু, ইকবাল হোসেন, সামাদ হোসেন, রায়হান আহমদ রাজু, গোলাম মোস্তফা,সেলিম মিয়া, সোলেমান খান, নুরুল হক মাসুম গোলাম রব্বানী, আব্দুস সালাম, সালাহউদ্দীন মডেল থানা সহ বিভিন্ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।