৩ জুলাই ২০২৩


হবিগঞ্জে বিপদসীমার উপর দিয়ে নদ-নদীর পানি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা ঢলে হবিগঞ্জে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। বৃষ্টি হলেই ফুঁসে উঠছে পানি, বাড়ছে পানির গতিবেগ।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া সবশেষ তথ্যে দেখা যায়, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপদসীমার ২১.২০, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১২.৭৫, মাছুলিয়া পয়েন্টে ৯.০৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫, মার্কুলি পয়েন্টে ৮.০৪ ও আজমিরীগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৩০ সে.মি উপর দিয়ে বয়ে যাচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ জানান, নদ নদীর পানি বাড়ছে। বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন