৩ জুলাই ২০২৩
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বাড়ছে সুরমা নদীর পানি । ছবি : শাওন চৌধুরী
শিপন চন্দ জয় : সিলেটে রোববার থেকে সোমবার ৬টা পর্যন্ত রেকর্ড পরিমান বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমান ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে। চলতি মৌসুমের গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানান আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টা পর্যন্ত দেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে রয়েছে, মোংলায় ১১৪, তাড়াশে ১১৩, নেত্রকোনায় ১০৬, ডিমলায় ৭৯, ময়মনসিংহে ৫৮, তেঁতুলিয়ায় ৫৭, দিনাজপুরে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানান, পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে। তবে আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটে ২৪ ঘণ্টায় সিলেটে ৩০৭ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটিই চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী ৪৮ ঘণ্টা এবং পরবর্তী ৪-৫ দিন সিলেটে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।