১৪ মার্চ ২০১৮


সিসিকের নয়া সিইও এ জেড এম নুরুল হক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক উপসচিব এ জেড এম নুরুল হক।

মঙ্গলবার সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ জেড এম নুরুল হক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের কৃতি সন্তান।

এদিকে সিসিকের নতুন প্রধান নির্বাহী এ জেড এম নুরুল হক সিলেট বিভাগের সখীপুর, কুলাঊড়া ও গোলাপগঞ্জের ইউএনও। সিলেটের এডিসি শিক্ষা, এডিসি জেনারেল, এডিএম, সিলেট চেম্বারের প্রশাসক, সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে কর্মরত ছিলেন।

(আজকের সিলেট/১৪ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন