৩০ জুন ২০২৩
ছাতক প্রতিনিধি : ছাতকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মুনিরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- হোসেন মিয়া (৩৫), সুমন আহমদ (২২), জুয়েল মিয়া (২১), রহিম আলী (৫০), ইনজেল মিয়া (৪৫), নিজাম উদ্দিন (৩৩)সহ আহতরা কৈতক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয়রা জানান, পারিবারিক মতবিরোধের কারনে গ্রামের ইনজেল মিয়া তার বোন প্রবাসী কবির মিয়ার স্ত্রীকে মারপিট করেন। তারই সূত্রধরে প্রবাসীর ভাই হোসেন মিয়া ইনজেল মিয়ার উপড়ে কিছু দিন আগে হামলা করে। এদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামের মুরুব্বিয়ান সমন্বয়ে আগামী রবিবার (২ জুলাই) একটি সালিশে বসার কথা ছিলো। কিন্তু গ্রামের মুরুব্বিদের কথা অমান্য করে ইনজিল মিয়া, মকবুল আলী, মিজান উদ্দিনসহ অন্যান লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হোসেন মিয়ার বাড়ির কাছাকাছি এসে ডাকাডাকি করে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে।
এব্যাপারে সহকারি পুলিশ সুপার (ছাতক- দোয়ারা) রণজয় চন্দ্র মল্লিক জানান, ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। বাকীটা পরে জানাবো।