৩০ জুন ২০২৩


চলে গেলেন মিতা চৌধুরী

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : অভিনেত্রী মিতা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। সত্তর-আশির দশকের জনপ্রিয় এ নাট্যশিল্পী দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

অভিনেত্রীর মেয়ে নাভিন চৌধুরী ফেসবুকে তার মার (মিতা চৌধুরী) মৃত্যুর খবরটি জানান।

২০০৬ সালে দেশে ফিরে আবার নাটকে অভিনয় শুরু করেন। তার প্রথম ধারাবাহিকের নাম ‘শান্ত কুটির’। শুধু টিভি নাটকই নয়, মঞ্চে ‘সূচনা’ ও ‘গুড নাইট মা’–এর মতো প্রযোজনায় নিজেকে জড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী ‘গুড নাইট মা’–এর পাণ্ডুলিপি তৈরি করেন।

বিটিভিতে মিতা চৌধুরীর প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর ‘আরেকটি শহর চাই’।

শেয়ার করুন