২৮ জুন ২০২৩


গোয়াইনঘাট মডেল মসজিদে ঈদের জামাত সকাল ৮ টায়

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটের সীমান্তবর্তী উত্তর জনপদ গোয়াইনঘাট উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ বছর মুসলমানদের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোয়াইনঘাটে গত ১৬ জানুয়ারী প্রধানমন্ত্রীর উদ্বোধন হওয়া দৃষ্টিনন্দন মডেল মসজিদে সকাল ৮ টায় ঈদুল আজহার নামাজের জামাতের আয়োজন করা হয়েছে। মডেল মসজিদে প্রথম বারের মতো পবিত্র ঈদুল আজহার নামাজে গোয়াইনঘাট উপজেলাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন গোয়াইনঘাট মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। এছাড়াও ইউএনও তাহমিলুর রহমান গোয়াইনঘাট উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের নির্বাচনি ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই অনুযায়ী, ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টি মসজিদের মধ্যে চার দফায় ২০০টি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। অবশিষ্ট মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজও দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

শেয়ার করুন