২৮ জুন ২০২৩


নন্দিরগাঁও ইউনিয়নে গোলাপ মিয়ার ঈদ সামগ্রী বিতরণ

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিলেট ৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী গোলাপ মিয়ার পক্ষ থেকে নন্দিরগাঁও ইউনিয়নে শাড়ী ও লুঙ্গি ও নগদ টাকা বিতরন করা হয়েছে।

বুধবার বিকালে আঙ্গারজুর গ্রামে তাঁর নিজ বাড়িতে এসব বিতরণ করেন গোলাপ মিয়া।

একসময় উপস্থিত ছিলেন,বিশিষ্ট মুরব্বি হারুনুর রশিদ, নন্দিরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ শাহীন ও মাস্টার শিব্বির আহমদ সহ আরো অনেকে।

শেয়ার করুন