২৮ জুন ২০২৩


বিএনপি নেতা জয়নাল আবেদীনের ঈদুল আজহার শুভেচ্ছা

শেয়ার করুন

মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা-২০২৩ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলাবাসী তথা সমগ্র দেশের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন।

বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, ‘ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরীব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল আজহার আগমন চিরন্তন।

তিনি আরও বলেন, ঈদুল আজহা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে গোয়াইনঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান তিনি।

 

(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন