১৩ মার্চ ২০১৮
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দিতে জোড়া খুনের ঘটনায় দক্ষিণ সুরমা থানায় আরো একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত মাসুক মিয়ার স্ত্রী জালালাবাদ থানার শিবের বাজার রায়েরগাঁও গ্রামের রাবিয়া আক্তার পারুল বাদী হয়ে সোমবার এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বরইকান্দি ১০নং রোডের কাজী বাড়ির বাসিন্দা মৃত মাওলা মিয়ার ছেলে কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়াকে প্রধান আসামী করে ৯৬ জনের নাম উল্লেখ করে এবং কয়েক শতাধিক লোকজনকে অজ্ঞাত রেখে অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজলের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, প্রাপ্ত অভিযোগটি পূর্বের মামলার সাথে সংযুক্ত করা হবে।
উল্লেখ্য, তুচ্ছ ঘটনা নিয়ে গত ৬ মার্চ মঙ্গলবার সকালে বরইকান্দি এলাকার ১০নং রোডের বাসিন্দা এবং ৩নং রোডের বাসিন্দাদের মধ্যে মারামারি হয় এক পর্যয় বাবুল আহমদ ও মাসুক মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় প্রায় অর্ধশত লোক আহত হন।
(আজকের সিলেট/১৩ মার্চ/ডি/এসসি/ঘ.)