২৭ জুন ২০২৩
বিনোদন ডেস্ক : পরিচালক বিরশা দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে তাকে দেখা গেছে, সুকুমার রায়ের ‘আবোল-তাবোল’ ছড়ার জামা পরেছেন সৃজিত। সেই জামাতেই চোখ আটকে গেল স্বস্তিকার। আর চোখ আটকাতেই সৃজিতের কাছে আবদার করে বসলেন।
ইনস্টাগ্রামে প্রকাশ্যেই সৃজিতের কাছে জামা চাইলেন তিনি। লিখলেন, আমারও একটা চাই!
একসময় সৃজিত ও স্বস্তিকাকে নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন রটেছিল। তবে নিজেদের সম্পর্ক নিয়ে একেবারেই মুখ খুলতে চাননি কেউ। সব রটনার পরেও যে নিজেদের মধ্যে বন্ধুত্বটা রয়েছে, তা যেন ফের প্রমাণ করতে চাইলেন স্বস্তিকা।
তবে সৃজিত সত্যিই এই ‘আবোল-তাবোল’ জামাটি দেবেন কিনা, তা অবশ্য স্পষ্ট করেননি তার সেই পোস্টের মন্তব্য।