২৬ জুন ২০২৩


সুনামগঞ্জ সদরে ১৩০ পরিবারে চেক বিতরণ

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : পবিত্র ইদুল আজহাকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার রাজস্ব তহবিলের অর্থায়নে অপ্রত্যাশিত খাত থেকে গরিব অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৩ টায় সদর উপজেলার হলরুমে উপজেলার ৬ ইউনিয়নের ১৩০ পরিবারের মাঝে ৩ হাজার টাকা করে চেক বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি খায়রুল হুদা চপল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন, জেলা পরিষদ সদস্য হোসেন আলী, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম বজলু, সদর উপজেলার যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, শীতেষ তালুকদার মঞ্জু প্রমুখ।

চেক বিতরণের সময় উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে এই উদ্যোগ নেয়া হইছে। গরীব দুঃস্থ মানুষ যাতে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেন সেই জন্য রাজস্ব তহবিল থেকে এই ক্ষুদ্র প্রয়াস। উপজেলার ৬ ইউনিয়নের ১৩০টি পরিবারকে ৩ হাজার করে টাকা এবং তিন ইউনিয়নের ১ হাজার পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হবে। ধনি গরিব নির্বিশেষে ঈদ আনন্দ সবার ঘরে সুখের বার্তা বয়ে আনবে এমন প্রত্যাশা রাখছি। আসুন আমার সবাই একে অন্যের পাশে দাঁড়াই।

শেয়ার করুন