১৩ মার্চ ২০১৮

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন দিক থিয়েটার’ তথ্যচিত্র প্রদর্শনীর অয়োজন করেছে।
বিশ্ববিদ্যালেয়ের অর্জনতলায় টেন্ট স্থাপন করে এ তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংগঠনটি।
নবীনদের বরণ করে নিতে সাংগঠনিক সপ্তাহের নানা কর্মসূচির অংশ হিসেবে এই তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বিগত দিনের প্রদর্শীত নাটকের বিভিন্ন ছবি এ তথ্যচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।
সদস্য সংগ্রহের জন্য ১২মার্চ থেকে শুরু করা সাংগঠনিক সপ্তাহের কার্যক্রম চলেবে ১৫ মার্চ পর্যন্ত।
সংগঠনের সভাপতি এহসান শুভ বলেন, সংগঠনিক সপ্তাহের প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্জুনতলায় স্থাপিত ট্যান্ট থেকে সদস্য ফরম সংগ্রহ করা যাবে। যারা নাটক, গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকতে চায় তারা দিক থিয়েটারে সদস্য ফরম সংগ্রহ করতে পারে।
এছাড়া আগামী ১৮ মার্চ চ্যারিটি শো’ মামুনুর রশীদ রচিত ‘চের সাইকেল’ নাটকের প্রদর্শনী করা হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন তনু দ্বীপ। এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকটির প্রদর্শনী করা হবে।