২৫ জুন ২০২৩


আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট এ শিরোপা জিতলো জৈন্তা কলেজ

শেয়ার করুন

নাছরু আহমদ চৌধুরী: বঙ্গবন্ধু আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয় ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ও জৈন্তাপুর সরকারি কলেজ।

ফেঞ্চুগঞ্জ ও জৈন্তাপুরের হাজারও দর্শকের উপস্থিতিতে উভয় দলের খেলওয়ারা আক্রমণ ও পাল্টা আক্রমণ করে মাতিয়ে রাখেন পুরো স্টেডিয়াম। খেলার প্রথম অংশে কোন দলই গোল করতে পারে নি তবে খেলার শেষ অংশে উভয় দলই গোলের সুযোগ পেয়েও গোল করতে পারে নি, অবশেষে সর্বমোট নব্বই মিনিটের খেলায় গোল শূন্য অবস্থায় ছিল তারপর সরাসরি ট্রাইবেকার এর মাধ্যমে ৪-৩ গোলে জৈন্তা কলেজ, ফেঞ্চুগঞ্জ কলেজ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলাশেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট এর জেলা প্রশাসক মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম সহ জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চ পদস্থ্য কর্মকর্তা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ ও জৈন্তাপুর উপজেলা পরিষদ এর উপজেলা নির্বাহি অফিসার, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়াম্যান নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

খেলা শেষে চ্যম্পিয়ন টিম কে ৩০,০০০ টাকা ও একটি ট্রফি, রানার্সআপ টিম কে ২০,০০০ টাকা ও একটি ট্রফি প্রদান করা হয়। এই খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন ফেঞ্চুগঞ্জ কলেজ এর আরিফুর রহমান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ফেঞ্চুগঞ্জ কলেজ এর সাকিব।

শেয়ার করুন