২৫ জুন ২০২৩
ডেস্ক নিউজ: মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৯নং পাইলগাও ইউনিয়নে গোতগাও আদর্শ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে একশত অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার সকালে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মুজিবুর রহমান। পরিচালনা করেন ইক্বরা স্কুলের প্রতিষ্ঠাতা আবুল কাশেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং পাইলগাও ইউনিয়ের চেয়ারম্যান মুখলিছুর রহমান। আরো উপস্থিত ছিলেন- ৪নং ওর্য়াড মেম্বার মুজমদার আলী ও গ্রামের মুরব্বিয়ান। এবং ইমাম সাহেব দোয়া পরিচালনা করেন।
এই খাদ্যদ্রব্য বিতরনের জন্য প্রবাস থেকে নগদ অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন। মোঃ ফরহাদ উদ্দিন ( সৌদি আরব প্রবাসী ), মোঃ ছাদিকুর রহমান (ওমান প্রবাসী) মোঃ মুজিবুর রহমান (ওমান প্রবাসী), মোঃ জাহাঙ্গীর আলম (ওমান প্রবাসী ) মোঃ রতন মিয়া (কুয়েত প্রবাসী ), মোঃ বাবলু মিয়া ( বাহরাইন প্রবাসী ) মোঃ জাকারিয়া আহমদ ( দুবাই প্রবাসী) মোঃ জিলু মিয়া ( কাতার প্রবাসী) মোঃ রিপন মিয়া ( ওমান প্রবাসী)।