২৪ জুন ২০২৩


কমলগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

শেয়ার করুন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে গাজাসহ মুন্না রেলী (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শমশেরনগর চা বাগান রেলিটিলা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আটকৃত মুন্না রেলী শমশেরনগর রেলি টিলা এংকর চাষীর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক কাশী শর্মা, সহকারী উপ-পরিদর্শক আকরাম আলী ও বাবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শমশেরনগর চা বাগানের মুন্না রেলী বসতবাড়িতে অভিযান পরিচিালনা করে। পরে বসতঘর তল্লাশি করে ঘরে ৫০০ গ্রাম গাঁজা পাওয়ার পর মুন্না রেলী’কে আটক করা পুলিশ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি শামিম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজাসহ মুন্না রেলী নামে একজন’কে আটক করা হয়ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন