২৪ জুন ২০২৩
শিপন চন্দ জয় : প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হয়ে এলাকার মানুষের যে বিপুল সাড়া, ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা অভাবনীয়। ভোটের নানা হিসেবনিকেশে শেষপর্যন্ত আমি পরাজিত হলেও জনগনের এই ভালোবাসা ভুলবার নয়। গতকাল শুক্রবার গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২০ নং ওয়ার্ডের সর্বস্থরের জনগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এসব কথা বলেন কাউন্সিলর প্রার্থী মিঠু তালুকদার।
মিঠু তালুকদার জনান, নির্বাচনে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন তরুণ সংগঠক, উদ্যোক্তা মিঠু তালুকদার। ২১ জুন সিসিক নির্বাচনে তিনি পরাজিত হন। এ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন আজাদুর রহমান আজাদ। তবে পরাজয়ে হতাশ নন মিঠু তালুকদার। কিছুটা আক্ষেপ আছে, তবে হতাশ নই। ভোটারদের কেউ কেউ টাকার বিনিময়ে তাদের সমর্থন বিক্রি করেছেন। সিসিক নির্বাচনে ভোটের মাধ্যমে যে মায়া, ভালোবাসা ওয়ার্ডবাসী দেখিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই- আমরা এই নির্বাচনে পরাজিত হইনি আমাদের বিজয় হয়েছে, পরাজিত হয়েছি কালো টাকা ও কিছু উচ্চাবিলসী মানুষের কাছে যারা ক্ষমতার লোভে সাধারন মানুষের ভোটের অপব্যবহার করছে এবং বারবার মানুষের নাগরিক অধিকার হরণ করে চলেছে।
বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, প্রিয় ওয়ার্ডবাসী, আপনারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার জন্য দিনরাত পরিশ্রম করেছেন আপনাদের এই ঋন আমার মত ক্ষুদ্র মানুষ জানিনা কতটুকু শোধ করতে পারবো। আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা শুধু বলতে চাই আপনাদের ভাই,বন্ধু,সন্তান হিসেবে নিজের জীবনের সবটুকু দিয়ে হলেও আপনাদের পাশে থাকবো কথা দিলাম।
প্রিয় ওয়ার্ডবাসী, আমি আপনাদের সন্তান হিসেবে বলছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের জন্য আমার দরজা উন্মোক্ত করে দিলাম এবং আমার সাধ্যমতো আপনাদের জন্য কাজ করে যাবার চেষ্টা অব্যাহত থাকবে। আর নির্বাচনী কার্য্যক্রম পরিচালনা করতে গিয়ে আমার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি।