২১ জুন ২০২৩


৭ নং ওয়ার্ডে কাউন্সিলরপদে সাঈদ মো. আব্দুল্লাহ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বহুল আলোচিত ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাঈদ মো. আব্দুল্লাহ। তিনি লাটিম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ওয়ার্ডে মোট প্রার্থী ছিলেন দুজন। লাটিম প্রতীকে সাঈদ মো. আব্দুল্লাহ ১ হাজার ৪৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন। অপর প্রার্থী মো. জাহিদ খান সায়েক।

এই ওয়ার্ডে প্রার্থী ছিলেন সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খান।

ভোটের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ মো. আব্দুল্লাহর বাসায় অস্ত্র মহড়ার ঘটনায় তার প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন।

শেয়ার করুন