১৭ জুন ২০২৩


সিলেটে মুখে কালোকাপড় বেঁধে ইমজার প্রতিবাদ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেট টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। শনিবার বিকেলে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে এই হত্যার প্রতিবাদ জানায় সংগঠনটির সদস্যরা।

ইমজার নেতৃবৃন্দরা বলেন- সাংবাদিকরা যেহেতু রাষ্ট্র ও সমাজের মঙ্গলের জন্য সকল অন্যায়কারী, অত্যাচারী বা দুর্ণীতিবাজদের বিরুদ্ধে সংবাদ করে থাকেন, সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়।এর অন্যতম উদাহরণ সাংবাদিক নাদিমের হত্যাকান্ড। বর্বরোচিত এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান সাংবাদিক নেতারা। এ সময় নাদিম হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত সকলকেই তদন্ত সাপেক্ষে খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান ইমজার নেতৃবৃন্দের। এছাড়া সাংবাদিক নাদিম হত্যা মামলাটি বিশেষ আদালতে পাঠিয়ে দ্রুত সময়ে বিচার নিষ্পত্তির দাবি জানান তারা।

এসময় উপস্তিত ছিলেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক গোলজার আহমেদ, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইকরামুল কবির, এটিএন বাংলার প্রতিনিধি শাহ মুজিবর রহমান এনটিভির প্রতিনিধি মারুফ আহমেদ, বাংলাভিশনের প্রতিবেদক দিপু সিদ্দিকী, গাজী টিভির প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, চ্যানেল আই নিজস্ব প্রতিবেদক সাদিকুর রহমান, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবিরসহ ইমজার সকল সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য, এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

শেয়ার করুন