১৬ জুন ২০২৩


বাহুবলে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেয়ার করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বাড়ির পাশে হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সেলিম মিয়া (৩০) উপজেলার বক্তারপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।

শুক্রবার দুপুরে উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল করিম জানান, সেলিম দুপুরে হাওরে কাজ করতে যান। এ সময় বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সেলিম মিয়া নামে ওই ব্যক্তি বাড়ির পার্শ্ববর্তী হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে মারা যান।

শেয়ার করুন