১৪ জুন ২০২৩
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ হাকালুকি হাওরের নাদানজুরি বিল থেকে রিয়ান আহমদ (৪০) নামে এক পাহারাদারের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিয়ান আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের ঘাটেরবাজার পূর্বগাঁও এলাকার ফরিদ মিয়ার ছেলে।
বুধবার বেলা দেড়টার দিকে লাশটি উদ্ধার কর হয়।
স্থানীয়রা জানান, রিয়ান আহমদ নাদানজুরি বিলে পরিউল (পাহারাদার) হিসেবে কাজ করতেন। মঙ্গলবার সন্ধ্যায় নৌকা চালিয়ে বিল পারাপারের সময় তিনি নিখোঁজ হন। এরপর খালি নৌকা দেখে সহকর্মীরা তাকে খুঁজতে থাকেন। পরে বুধবার বেলা দেড়টার দিকে ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি সাফায়াৎ হোসেন বলেন, মনে করা হচ্ছে, লোকটি ডুবে মারা গেছেন। নিহত ব্যক্তির নাম রিয়ান আহমদ। তিনি বিলের পাহারাদার ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।