১৩ জুন ২০২৩


চুনারুঘাটে দেড় মণ গাঁজাসহ আটক ২

শেয়ার করুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে পৃথক অভিযানে দেড় মণ গাঁজাসহ দুই মাদক কারবারির’কে আটক করে পুলিশ। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা আটক করা হলেও চালক পালিয়ে যায়। আটককৃতরা হলেন- উপজেলার দেওরগাছ গ্রামের আঃ হাসিমের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) ও উপজেলার পশ্চিম ডুলনা গ্রামের সজলু মিয়ার ছেলে সজিদ মিয়া (২৫)।

জানা যায়, সোমবার রাত ১১টার দিকে চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের জাহাঙ্গীর এর বাড়িতে এক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। জাহাঙ্গীরের বসত ভিটা ঘেরাও করে গাঁজা সহ আটক করা হয় তাকে। জাহাঙ্গীরের বাড়ি থেকে উদ্ধারকৃত গাঁজা গুলো চটের বস্তার ভিতরে ৯টি প্লাস্টিকের ব্যাগে ছিল। যার পরিমাণ ৮টি ব্যাগে ৬ কেজি করে এবং ১ ব্যাগে ৫ কেজি মোট ৫৩ কেজি। অন্যদিকে মঙ্গলবার ভোররাত সাড়ে ৫ টার দিকে চুনারুঘাট থানা পুলিশ অভিযানে রাজার বাজার নামক স্থানে থেকে ১০ কেজি গাঁজা ও একটি সিএনজি’সহ সজিদ মিয়া নামে একজনকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন