১০ মার্চ ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : প্রকৃতিকন্যা জাফলংয়ে পাথর চাপায় বাবুল খাঁ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন শ্রমিক। নিহত বাবুল খাঁ নেত্রকোনার মৌগাতি ইউনিয়নের আশু খাঁ এর ছেলে।
শনিবার দুপুরে জাফলংয়ের লন্ডনীবাজার মসজিদের পাশে নিপেন্দ্র দাসের কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে নিপেন্দ্র দাসের কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে চাপা পড়েন শ্রমিকরা। এ ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/১০ মার্চ/ডি/এমকে/ঘ.)