১১ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : গরীবের উপর করের বোঝা আর ধনীকে কর ছাড় দিয়ে তুষ্ট করার গণবিরোধী বাজেট প্রত্যাখ্যান করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষাসহ জনকল্যাণখাতে বরাদ্দ বৃদ্ধি ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে উদ্যোগে রোববার (১১ জুন) বিকেল সাড়ে ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আম্বরখানা পয়েন্টে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।
বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল-সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য সমাজতান্ত্রিক মহিলা ফোরামে আহ্বায়ক মাছুমা খানম, আশু রাণী শর্মা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর বেলাল আহমদ, ফখরুল ইসলাম, আনোয়ার হোসেন, জাহেদ আহমদ, আনোয়ার হোসেন কুটি, নুরুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অর্চিতা শর্মা প্রমূখ।