৯ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : আগামী ২১ জুন অনুষ্ঠিব্য আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে সিলেট আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। শুক্রবার সিলেট আসছেন সফরসূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানেরা কথা রয়েছে তার।
সিসিক নির্বাচন উপলক্ষে শনিবার বেলা ১১টায় মহানগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
এদিন বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায়ও প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এতে উপস্থিত থাকবেন সিটি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওইদিন রাত ৮টা ২০ মিনিটে তিনি সিলেট থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।