৮ জুন ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মহিলাসহ পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) ািদবাগত গভীর রাতে উপজেলার বাদে রণকেলী ও ঘোষগাঁও টিলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বাদে রণকেলী গ্রামের কামাল উদ্দিনের ছেলে জানে আলম (৩৫), ঘোষগাঁও টিলাবাড়ি গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে মো.ফখরুল ইসলাম (৫২), তার ভাই মো. নজরুল ইসলাম (৫০), মো. ফখরুল ইসলামের স্ত্রী সাকিয়া বেগম (৩৫)।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ বাদে রণকেলী ও ঘোষগাঁও টিলাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলাম শ্রাবন গণমাধ্যমকে বলেন, স্বামী-স্ত্রীসহ ঐ চারজন আসামী একটি মামলায় পলাতক ছিলেন। তাদেরেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।