৮ জুন ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর গোয়াইনঘাট সড়কের ভাঙ্গা ব্রীজ নামক স্থানে সিএনজি ও ব্যাটারী চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ৩জন মহিলা আরোহী গুরুতরভাবে আহত হন। তাৎক্ষণিক সময়ে তাদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষ সূত্রে জানা য়ায়, গোয়াইনঘাট থেকে সিএনজি আসার পথে এবং রাধানগর থেকে ব্যাটারী চালিত অটোরিকশা যাওয়ার পথে সড়কের ভাঙ্গা ব্রীজ নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে সিএনজিতে থাকা তিন মহিলা আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছেন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোয়াইনঘাটে গাড়ি চালকদের দক্ষতা ও যানচলাচলের কর্মবয়সের বিষয়েও কথা বলছেন স্থানীয়রা।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে বলেন, গাড়ি চালানোর মত বয়স কিংবা দক্ষতা চালকের আছে কি না এবং ব্যাটারী চালিত অটোরিকশা সদরের মহাসড়কগুলোতে চলার অনুমতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখলে কিছুটা হলেও রাস্তা চলাচলে দুর্ঘটনা এড়িয়ে চলা যাবে। নিয়মনীতির বাহিরে যানচলাচলে জনসাধারণ আরোহীরা নিরাপদ নয় বলে তারা মনে করেন।