৬ জুন ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোয়াইনঘাট উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ।প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে সমিতির সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন,সিলেট জেলা ইমাম সমিতির সভাপতি এহসান উদ্দিন, সাধারণ সম্পাদক জলাল উদ্দিন ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, ইফা গোয়াইনঘাটের ফিল্ড সুপারভাইজার আব্দুল আজিজ ও বারহাল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল নেছার আহমদ রায়হান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মাওলানা ফরিদ উদ্দিন আহমদ, ডা. আব্দুস সামাদ, ক্বারি ফয়সাল আহমদ, মাওলানা জাকির হোসেন, মাওলানা আইয়ুবুর রহমান, খলিল আহমদ, আবুল হোসেন উসমানি, জামাল উদ্দিন, রফিক আহমদ মহল্লি, হারুনুর রশিদ, রফিক আহমদ, ডা. আবুল খয়ের, মুখলিছুর রহমান, হাফিজ জাকির, আবুল হাসানাত ও হাফিজ সুহাইল আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, ইমামরা একেক পাড়া-মহল্লার সর্বোচ্চ মান্যবর ব্যক্তি ও ধর্মীয় সর্বোচ্চ নেতা। মিম্বর থেকে যে আওয়াজ তুলবেন, পুরো মহল্লাবাসী সেটা মানবে। আমাদের মুকুট হচ্ছেন ইমাম সাহেবগণ, তাই আপনারা ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি দেশ ও মিল্লাতের জাতীয় স্বার্থে পূর্বের ন্যায় অবদান রাখবেন।