৭ মার্চ ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিলাল মিয়া উপজেলার বহরা ইউনিয়নের গঙ্গাডুবা গ্রামের বাসিন্দা।
বুধবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় বিলাল মিয়া তার বাড়ির উত্তর পাশে বাঁশ বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা ঝুঁলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
(আজকের সিলেট/৭ মার্চ/ডি/এমকে/ঘ.)