৬ জুন ২০২৩


সুনামগঞ্জে প্রাচীন মৎস্য আড়ৎ সরানোর প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের প্রাচীন এই মৎস্য আড়ৎকে সরানো’র প্রতিবাদে মানববন্ধন করেন মৎস্য ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় কিচেন মার্কেটের আড়ৎদারসহ সকল মৎস্য ব্যবসায়ীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক মহিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক জমিরুল হক পৌরব, মৎস্য ব্যবসায়ী রাসেল, জেনুল মিয়া’সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, কিছু অসৎ ব্যাক্তিদের সুবিদা দিতে কিচেন মার্কেট থেকে সুনামগঞ্জের প্রাচীন এই মৎস্য আড়ৎকে সরানো হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। মৎস্য অবতরণ কেন্দ্রে ক্ষুদ্র ব্যবসায়ীরা না থাকার কারণে পাইকারি ব্যবসায়ীরা আর মাছ নিয়ে আসেন না। এখন সকল মাছ চলে যায় সিলেটের লামা কাজী, কাজীর বাজার ও ঢাকার আড়তে। গত এক সপ্তাহ যাবৎ সুনামগঞ্জ কিচেন মার্কেটের ক্ষুদ্র মাছ ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। এতে করে মানবেতর জীবনযাপন করছেন তারা।
তারা আরো বলেন, আমাদের একটাই দাবি আগের জায়গায় মৎস্য আড়ৎ অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। তা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা শামসুল করিম সাতে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা কোনও মৎস্য ব্যবসায়ীকে জোর করিনি মৎস্য অবতরণ কেন্দ্রে যাওয়ার জন্য। অনেকেই স্বেচ্ছায় গিয়েছে। যেহেতু হাইকোর্টের একটি নির্দেশনা রয়েছে এখন তারা পুরাতন স্হানে ব্যবসা করতে পারবে। আমরা কাউকে কোনও বাধা দেই নি। এখন এটা মৎস্য উন্নয়ন করপোরেশনের অধীনে রয়েছে, মৎস্য অবতরণ কেন্দ্রের কর্মকর্তারাই এটা ভাল বলতে পারবেন।

সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক আবু সাইদ ফিরোজের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিসয়ে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, মৎস্য ব্যবসায়ী যারা গিয়েছে তারা স্বেচ্ছায় গিয়েছে। আমরা কাউকে জোর করে নিয়ে আসি নাই। ‘হাইকোর্টের নির্দেশের পর আমরা উদ্বোধন সহ সকল কার্যক্রম বন্ধ রেখেছি। এখন কেউ যদি মৎস্য অতরণ কেন্দ্রে মাছ বিক্রি করে তা হলে আমরা তো তাকে বাধা দিতে পারি না।’

শেয়ার করুন