৪ জুন ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেটের জৈন্তাপুরে পিতাকে হত্যাকারী ছেলে চৈতন্য পাত্র (২২) কে আটক করে পুলিশ। শনিবার রাতে জৈন্তাপুর মডেল থানাপুলিশের একটি আভিযানে তাকে আটক করা হয়। এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।
শনিবার সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের আহমেদনগর কালেশ্বর চিকনাগুল চা বাগান এলাকায় বসতবাড়িতে বেড়া দেওয়া’কে কেন্দ্র করে পিতা পুত্রের কথা কাটাকাটির এক পর্যায়ে বৃদ্ধ পিতা সাধু পাত্র (৬০) কে দা দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে আহত অবস্তায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এর পর মধ্য রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিলেট জেলা পুলিশের মূখপাত্র ও সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।