২ জুন ২০২৩
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে শাহেদ আহমদ (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত যুবক ওই গ্রামের সোয়া মিয়ার ছেলে। তিনি এক কন্যা সন্তানের পিতা।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাঘা ইউনিয়নের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহেদ বেশ কিছুদিন ধরে মানুষিক সমস্যা ভুগছিলেন। রাতে পরিবারের সকলের অগোচরে রাতের কোন এক সময় গোয়ালঘরের ভিতরে কাঠের বর্গার তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।