৭ মার্চ ২০১৮
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শ্যালো মেশিন চালিত ট্রলির ধাক্কায় তানিষা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তানিষা উপজেলার কদুপুর গ্রামের মকছুদ মিয়ার মেয়ে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ওসি আতাউর রহমান জানান, রাতে তানিষা রাস্তা দিয়ে যাচ্ছিলো। এ সময় দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিষাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সোহাগ আহমেদ (২০) নামে ওই ট্রলির চালককে আটক করা হয়েছে। সোহাগ বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের হারুন মিয়ার ছেলে।
বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
(আজকের সিলেট/৭ মার্চ/ডি/কেআর/ঘ.)