৩১ মে ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে আগুনে পুড়ে ৯টি দোকান ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৩০মে) রাত সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। আগুনে ৪টি মুদি মালের দোকান, ৩টি সেলুন, ১টি ইলেক্ট্রনিক্স ও ১টি ফার্মেসী দোকানের সকল মালামাল পুড়ে যায়।এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বাজারের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে বাড়িতে চলে যান। একপর্যায়ে হঠাৎ করে একটি মুদি মালের দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে আশে পাশের অন্যান্য ব্যবসায়ী ও এলাকাবাসী এসে আগুন নিভানোর চেষ্টা করে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এই বিষয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে আমারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। যদি আমরা সময় মতো না যেতে পারতাম তাহলে আগুন পুরে বাজারে ছড়িয়ে পরতো।
স্থানীয়রা বলছে আগুনের সুত্রপাত নাকি একটি মুদি মালের দোকানের সর্টসার্কিট থেকে।এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে