২৯ মে ২০২৩


গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় ৭ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম প্রদেশের গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় সাত ছাত্রের মর্মান্তি মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। নিহতরা আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বলে পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি।

রোববার গভীর রাতে জালুকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা জানান, তৃতীয় বর্ষের ১০ ছাত্র একটি গাড়িতে করে কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়েছিল। পরে তাদের দ্রুতগামী গাড়িটি একটি রাস্তার বিভাজককে ধাক্কা দেয় এবং তারপর শহরের জালুকবাড়ি এলাকায় একটি পিক-আপ ভ্যানের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ‘সাতছাত্র ঘটনাস্থলেই মারা যান। তিনজনকে গুরুতর অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে’।

শেয়ার করুন