২৮ মে ২০২৩


শাহজালাল (র.) এর মাজারের পেছন থেকে লাশ উদ্ধার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :  শাহজালাল দরগাহ মাজারের পেছনের গেটের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তকে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার বিকাল ৪টার দিকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান- মৃত ব্যক্তির বয়স অনুমানিক ৭০ বছর। নাম-ঠিকানা পাওয়া যায়নি। মাজার ও আশপাশে ভবঘুরের মতো থাকতেন ওই ব্যক্তি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটি ময়না তদন্ত শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হবে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন